শিরোনাম
◈ ‌বিরাট কোহ‌লি ২০২৭ সা‌লের ওয়ান‌ডে বিশ্বকাপও খেলবেন? ◈ ব্যক্তিগত বক্তব্যে কেউ আহত হলে দুঃখ প্রকাশ করছি: শিক্ষামন্ত্রী ◈ ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা কেন স্থগিত হয়নি? সংসদে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী ◈ সংসদ ভবন এলাকায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি, যুদ্ধ চললে হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরান ◈ ‘ফার্মের মুরগি’ বিতর্কে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী ◈ এআই ক্যামেরার পর ট্রাফিক নজরদারিতে ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তি আনছে ডিএমপি ◈ রূপপুর চালাতে রাশিয়ার সহায়তায় প্রশিক্ষণ নিয়েছেন ১৩৩৬ বাংলাদেশি বিজ্ঞানী ◈ বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা ◈ রাজপথে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন, ‘ভুয়া স্লোগান’ বিতর্ক ও সংসদে পড়ার টেবিলে ফিরার আহবান শিক্ষামন্ত্রীর

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ০৮:৫৬ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা : কক্সবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বন্যাকবলিত এলাকার পরীক্ষা পুনর্নির্ধারণ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কক্সবাজার শহরের প্রধান সড়কের গুনগাছ তলা এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, বন্যা পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী চরম দুর্ভোগের মধ্যে থাকলেও পরীক্ষা পেছানোর দাবি উপেক্ষা করে সোমবার পরীক্ষা নেওয়া হয়েছে। এতে বহু পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে সমস্যায় পড়েছেন এবং মানসিক চাপের মধ্যে পরীক্ষা দিতে বাধ্য হয়েছেন।

বিক্ষোভ চলাকালে কিছু শিক্ষার্থী বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে কয়েকজন বিক্ষোভকারী 'ভুয়া, ভুয়া' স্লোগান দিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং পথচারীদের সঙ্গে অপ্রীতিকর আচরণের অভিযোগও ওঠে।

প্রায় এক ঘণ্টাব্যাপী বিক্ষোভের কারণে শহরের প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে সাধারণ পথচারী ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভ শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা বন্যাকবলিত এলাকার এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণার পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়