শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ০৮:৩২ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে শিক্ষার্থীর গুলিবিদ্ধ হওয়ার দাবিতে ছড়ানো ফটো কার্ড ভুয়া, দাবি পুলিশের

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে "ফরিদপুরে শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলিতে কিশোর আহত" শিরোনামে একটি ফটো কার্ড ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মনগড়া বলে দাবি করেছে ফরিদপুর জেলা পুলিশ।

জেলা পুলিশের ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীরা তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেন এবং নির্ধারিত কর্মসূচি শেষে স্থান ত্যাগ করেন। কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে কোনো কিশোর বা শিক্ষার্থী আহত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।

পুলিশের দাবি, একটি মহল জনমনে বিভ্রান্তি সৃষ্টি, পুলিশ ও সংবাদমাধ্যমকে প্রশ্নবিদ্ধ করা এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের ভুয়া ফটো কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

ফরিদপুর জেলা পুলিশ জনগণকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে তথ্য যাচাই করে বিশ্বাস করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি এ ধরনের মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে।

  • সর্বশেষ