শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ০৮:১৪ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নাহিদ রায়হান।

অভিযানে সিটি হাসপাতালকে থিয়েটারে অস্বাস্থ্যকর পরিবেশ এবং অনুমোদিত ২০টি বেডের পরিবর্তে ৩০টি বেড পরিচালনার দায়ে ৫ হাজার টাকা, পপুলার ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিস সেন্টারকে লাইসেন্স না থাকায় ২০ হাজার টাকা, আর এস ডেন্টাল এক্স-রে সেন্টারকে লাইসেন্স ও বাণিজ্যিক মিটার না থাকায় ৫ হাজার টাকা ও ডা. আউয়াল শিশু সার্জারি সেন্টার ও জেনারেল হাসপাতালকে লাইসেন্স নবায়ন না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, রয়েল মেডিক্যাল সার্ভিসেস-এ ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে কর্তৃপক্ষ পালিয়ে যায় বলে জানা গেছে।

জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে এবং জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে লাইসেন্স, স্বাস্থ্যবিধি ও সরকারি নিয়মকানুন যথাযথভাবে মেনে চলা বাধ্যতামূলক। কোথাও অনিয়ম পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

  • সর্বশেষ