শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীর সংসার ছেড়ে খালাতো ভাইয়ের সঙ্গে লাপাত্তা ‘প্রবাসীর স্ত্রী’

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যক্তির স্ত্রীর বিরুদ্ধে অন্য এক যুবকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর বাবা সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একই সঙ্গে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন স্বজনরা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর মোল্লাবাড়ির বাসিন্দা মো. রুবেল জীবিকার তাগিদে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিদেশে যাওয়ার আগে তিনি পার্শ্ববর্তী বারগাঁও ইউনিয়নের মকিল্যা বড় বাড়ির জাকির হোসেন টিপুর মেয়ে নুসরাত জাহান জেনির (২৪) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

স্বজনদের অভিযোগ, প্রবাসে স্বামী থাকার সুযোগে জেনির সঙ্গে তার খালাতো ভাই সজীবের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। গত ১০ জুলাই কেনাকাটার কথা বলে বাবার বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি, তিনি সজীবের সঙ্গে চলে গেছেন। এ সময় নগদ অর্থ ও স্বর্ণালংকার সঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন তারা। এ ছাড়া জেনির এক আত্মীয় তাকে এ ঘটনায় সহযোগিতা করেছেন বলেও অভিযোগ পরিবারের। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

মেয়ের কোনো খোঁজ না পেয়ে জেনির বাবা জাকির হোসেন টিপু গত সোমবার সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ ওই নারীর সন্ধানে পুলিশ কাজ করছে।

এদিকে যুক্তরাষ্ট্রপ্রবাসী স্বামী মো. রুবেল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন, কেউ তার স্ত্রীর সন্ধান দিতে পারলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

  • সর্বশেষ