শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ১২:৪৪ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বিএনপি নেতাকে লাথি দেওয়া এমপির ভিডিও ভাইরাল

কুমিল্লার লাকসামে বৃক্ষরোপণ কর্মসূচিতে এক বিএনপি নেতাকে লাথি দিয়েছেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম। সোমবার (১৩ জুলাই) রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

এর আগে গত ৪ এপ্রিল এমপি আবুল কালাম বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নিয়ে লাকসাম পৌরসভা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন মিলনকে প্রকাশ্যে লাথি মারেন। ৩২ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে চলছে সমালোচনা।

ভিডিওতে দেখা যায়, বৃক্ষরোপণের পর চারা গাছে পানি দেওয়ার পর ওই পানিতেই হাত ধুচ্ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন মিলন। এ সময় সংসদ সদস্য আবুল কালাম সবার সামনে তাকে লাথি মারেন। 

এ বিষয়ে জানতে লাকসাম পৌরসভা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন মিলন গণমাধ্যমকে এড়িয়ে চলেছেন। বিষয়টি নিয়ে তিনি কোনোভাবেই মন্তব্য করতে চাচ্ছেন না বলে জানিয়েছেন তার অনুসারীরা।

এ বিষয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তিনিও রিসিভ করেননি। 

  • সর্বশেষ