শিরোনাম
◈ বাংলাদেশিদের নিরাপত্তা ঝুঁকি: ভারতের পশ্চিমবঙ্গ-ত্রিপুরাগামী ইমিগ্রেশন স্থগিত চেয়ে আইনি নোটিশ ◈ সংরক্ষিত নারী এমপিদের নির্দিষ্ট কোনো নির্বাচনী এলাকা নেই, তাদের দায়িত্ব পুরো বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের ছাদ চুইয়ে পানি, ডেপুটি স্পিকারের ঘরেও ‘বাটি থেরাপি’! ◈ ঢাকাসহ সারা দেশে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক বন্ধ নয়, নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা: সড়ক পরিবহনমন্ত্রী ◈ ‘আঙ্কেল, একটা ছবি তুলবো প্লিজ’—শিক্ষার্থীদের আবদারে থামলেন প্রধানমন্ত্রী, বললেন ‘আসো, আমি ছবি তুলে দিচ্ছি’(ভিডিও) ◈ সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের মাসিক ব্যয় অর্ধেক করছে সরকার ◈ প্রবাসী আয়ে ইতিবাচক সূচনা, জুলাইয়ের ১২ দিনে এলো ১৩২ কোটি ডলার ◈ বিপৎসীমার কাছাকাছি আরও পাঁচ পয়েন্ট, বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা ◈ আর্থিক সংস্কার নিয়ে সরকারের অবস্থানে আইএমএফের পূর্ণ সমর্থন: অর্থমন্ত্রী ◈ শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬, ০৯:১৪ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জমি অনাবাদী থাকার শংকা কৃষকদের : পটুয়াখালীতে তলিয়ে গেছে ৯৭০ হেক্টর আমনের বীজতলা

নিনা আফরিন, পটুয়াখালী : সাগরে নিন্মচাপ,অমাবশ্যার জো এবং মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিপাতের কারনে কোমর সমান পানিতে তলিয়ে গেছে পটুয়াখালীর রোপা আমনের অধিকাংশ বীজতলা।

একই সাথে পানির নীচে রয়েছে আউশ ধান ও গ্রীষ্মকালীন বিভিন্ন ফসল।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জেলায় ২ হাজার ৬১৫ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে বলে প্রাথমিক হিসাবে তারা জানতে পেরেছে । এতে প্রায় কোটি টাকার ফসলের ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন তারা।

কলাপাড়া রাডার স্টেশন ও পটুয়াখালী আবহাওয়া অফিস  সুত্র জানায়, গতকয়েক দিনের টানা বৃষ্টির পর রোববার ভোর থেকে জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে ১০০ মিলিমিটার এবং গত ৪৮ ঘণ্টায় ২৩৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, আরও দুই দিন এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামের কৃষক তুহিন হাওলাদার জানান, টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে এলাকার বেশীরভাগ গ্রামের ফসলের মাঠ তলিয়ে গেছে। এতে রোপা আমনের বীজতলা, আউশ ধান ও গ্রীষ্মকালীন শাকসবজির ক্ষতি হয়েছে। এতে কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন।

পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ফরিদুল হাসান জানান, বৃষ্টি ও জোয়ারের পানিতে নদী আর ফসলের মাঠ একাকার হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতির মুখে পড়ছেন কৃষকেরা। তিনি জানান,পটুয়াখালী  পৌর শহরের অধিকাংশ সবজির জোগান দেয় লোহালিয়ার কৃষকরা। টানা বর্ষনের ফলে বেশীরভাগ সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। আমন বীজতলা তলিয়ে যাওয়ায় বীজ পচে যাওয়ার সম্ভবনা রয়েছে। এর ফলে শত শত একর জমি অনাবাদী থাকতে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আমানুল ইসলাম জানান, টানা বৃষ্টিতে রোপা আমনের বীজতলা, আউশ ধান ও শাকসবজির  ক্ষতি হয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে ৯০ লাখ থেকে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব পাওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়