শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬, ০৮:৪১ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের জালে নবীনগরের কুখ্যাত ডাকাত সর্দার শফিক

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় দীর্ঘ প্রায় দুই মাস পলাতক থাকার পর কুখ্যাত ডাকাত সর্দার শফিক মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব। প্রযুক্তিনির্ভর নজরদারির একপর্যায়ে একটি বিকাশ অ্যাকাউন্টের সূত্র ধরে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় র‌্যাব-৯ ও র‌্যাব-১০-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব-৯-এর সিপিসি-১ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী।

তিনি বলেন, গত ১১ মে নবীনগর উপজেলার একটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করতে গেলে ডাকাত সর্দার শফিক মিয়া ও তার সহযোগীরা র‌্যাবের গোয়েন্দা দলের চার সদস্যের ওপর অতর্কিত হামলা চালায়। এতে র‌্যাবের তিন সদস্য গুরুতর আহত হন। পরে অন্য সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

র‌্যাব জানায়, ওই ঘটনার পরপরই পরিচালিত অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। তবে শফিক মিয়া পালিয়ে যেতে সক্ষম হন। পরবর্তীতে একই ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই তাকে গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত ছিল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের মাধ্যমে একটি বিকাশ অ্যাকাউন্টের সূত্র ধরে শফিকের অবস্থান শনাক্ত করা হয়। এর ভিত্তিতে রোববার দিবাগত রাতে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় র‌্যাব-৯ ও র‌্যাব-১০-এর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের তথ্যমতে, শফিক মিয়ার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, পুলিশের ওপর হামলা, ধর্ষণ ও মাদক-সংক্রান্ত অভিযোগসহ মোট ১৫টি মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

  • সর্বশেষ