শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬, ০৭:৫০ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ওপরে

নুর উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার সুরমা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

১৩ জুলাই সোমবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টার ছাতক পয়েন্টে নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৮.৮৫ মিটার, যা নির্ধারিত বিপৎসীমা ৮.৭০ মিটার থেকে ০.১৫ মিটার (১৫ সেন্টিমিটার) বেশি।

১২ জুলাই রবিবার সন্ধ্যা ৬টায় ছাতক পয়েন্টে পানির উচ্চতা ছিল ৮.৭২ মিটার। সোমবার সকাল ৬টায় তা বেড়ে ৮.৮৩ মিটার এবং সকাল ৯টায় আরো বৃদ্ধি পেয়ে ৮.৮৫ মিটারে পৌঁছায়। একই সময়ে ছাতক এলাকায় গত ২৪ ঘণ্টায় ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন জানান, বন্যা মোকাবেলা ও  দুর্যোগে আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পর্যাপ্ত শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ মজুত রাখা হয়েছে পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ফায়ার সার্ভিস কর্মীদের মাধ্যমে উদ্ধার কাজের প্রস্তুতি নেওয়া হয়েছে। 

  • সর্বশেষ