শিরোনাম
◈ শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী ◈ আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন ‍সিদ্ধান্ত ◈ দুবাই থেকে বিশেষ কৌশলে আনা ২ কেজির বেশি স্বর্ণ জব্দ, চট্টগ্রামে আটক একজন ◈ চাল, ডাল, ভোজ্যতেল ও পাট বাণিজ্যে বাংলাদেশ-পাকিস্তানের বড় সমঝোতা, শিগগিরই সই হবে এমওইউ ◈ বন্যা মোকাবিলায় সর্বোচ্চ বরাদ্দ পেলো চট্টগ্রাম, সারা দেশে কত ◈ বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ: প্রধানমন্ত্রী ◈ আগামী ৪৮ ঘণ্টায় সিলেট–সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা: সতর্কীকরণ কেন্দ্র ◈ গাইবান্ধার মন্দির প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র আটক, হুন্ডি ও ৯ কোটি ৩৫ লাখ টাকার বেশি মানিলন্ডারিং অভিযোগ ◈ বিশ্বকাপে প্রত‌্যাশা পূর‌ণে ব‌্যর্থ হওয়ায় চাকরি হারিয়েছেন ১৫ কোচ

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬, ১০:৫৯ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পানিবন্দী মানুষদের দুর্ভোগ না কমা পর্যন্ত সরকার সাহায্য করে যাবে : ত্রাণ প্রতিমন্ত্রী

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : টানা বর্ষণ আর উজানী ঢলে সৃষ্ট বন্যায় পানিবন্দি মানুষের জন্য খাদ্য ও চিকিৎসা সহ সবধরণের সহায়তার সরকার ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

রোববার বিকালে কক্সবাজারে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া এলাকার আশ্রয়কেন্দ্রে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, পানিবন্দি মানুষের দুর্ভোগ না কমা পর্যন্ত যত রকম সাহায্য দরকার সেটা সরকার দেবে। এর জন্য যত বরাদ্ধ দরকার সরকার ব্যবস্থা নেবে। সরকারি সহায়তা থেকে দুর্গত কোন মানুষ বাদ পড়বে।

এছাড়া বন্যা পরবর্তী পুনর্বাসন ও সংস্কারকাজ সহ ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য সরকারের পরিকল্পনা রয়েছে এবং সেই অনুযায়ী উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।

রোববার বিকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন চকরিয়ায় পৌঁছে বিভিন্ন দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি দুর্গত মানুষের দুর্ভোগের চিত্র স্বচক্ষে দেখেন ও খোঁজ খবর নেন। পরে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া আশ্রয়কেন্দ্রে অবস্থানরত দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এসময় জেলা প্রশাসক মো. আ. মান্নান ও চকরিয়ার ইউএনও শাহীন দেলোয়ার সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়