বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার্ত এলাকা পরিদর্শন ও ত্রান বিতরন কালে জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য মোঃ নাহিদ ইসলাম বলেন, বাঁশখালী চট্টগ্রামের সর্বশেষ দক্ষিনের এলাকা, বন্যা সম্পর্কে আমরা স্থানীয় এমপি এসিল্যাল্ড থেকে জানতে পেরেছি, বন্যা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক নয়। বৃষ্টির সময় স্নেইস গেইট গুলো অকেজো থাকাতে পাহাড়ি ঢলের পানি গুলো যথাসময়ে সরে যেতে পারেনি। মাছের ঘেরের ব্যবসায়ীরা পানি উন্নয়ন বোর্ডের সাথে লিয়াজো করে সেগুলো বন্ধ করে রেখেছে। এখানে প্রশাসনের ব্যর্থতা রয়েছে । আমরা আশা করবো সরকার দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতা সহ ক্ষতিগ্রস্থদের স্থায়ী পূণঃবার্সন করার জন্য দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহন করবেন।
এনসিপির কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য মোঃ হাসনাত আব্দুল্লাহ বলেন, এখানকার ড্রেনেজ ব্যবস্থা নাজুক, ড্রেন গুলো যথাযথ ভাবে সংস্কার না হওয়া মাছের ঘেরের কারনে পানি নিষ্কাসন না হওয়াতে মানুষ পানি বন্দী রয়েছে। আমরা এখানে এসে যোগাযোগ ব্যবস্থা খারাপ এবং নৌকা নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আমরা মাত্র ৫টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী দিতে পেরেছি। বাকী ত্রান গুলো আমাদের স্থানীয় নেতার মাধ্যমে কাল সকালে বিতরণ করা হবে বলে উল্লেখ করেন।
এদিকে রবিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম এবং দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বাঁশখালী উপজেলার সর্ব দক্ষিনের বন্যা কবলিত ছনুয়া এলাকা পরিদর্শন করেন।
এ সময় বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) মোঃ ওমর সানি আকন সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ছনুয়া কাজী পাড়া এলাকায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন। তারা নৌকা যোগে কয়েকটি বাড়িতে ত্রান সামগ্রী বিতরণ করেন। তা শেষে তারা রবিবার রাত প্রায় ১০টার সময় বাঁশখালী থেকে চট্টগ্রামের উদ্যোশে রওনা হন।