শিরোনাম
◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোংলায় নিখোঁজ মিরাজকে ১৫ দিনের মধ্যে হাজিরের নির্দেশ হাইকোর্টের

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাগেরহাট: বাগেরহাটের মোংলা উপজেলার নিখোঁজ যুবক মিরাজ শেখকে ১৫ দিনের মধ্যে উদ্ধার করে হাইকোর্টে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে এ নির্দেশ বাস্তবায়নের আদেশ দেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

আইনজীবী জানান, মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা ও পেশায় মোটরসাইকেল ভাড়া চালক মিরাজ শেখ গত ১০ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৫টার দিকে জয়মনি ঠাটার একটি চায়ের দোকান থেকে সিভিল পোশাকধারী দুই কোস্ট গার্ড সদস্যের মাধ্যমে তুলে নেওয়া হন বলে অভিযোগ রয়েছে। পরে তাকে হারবাড়িয়া কোস্ট গার্ড স্টেশনে নেওয়া হয় বলে পরিবারের দাবি।

রিটে উল্লেখ করা হয়, পরবর্তীতে একটি কোস্ট গার্ড স্পিডবোটে কয়েকজন ইউনিফর্মধারী সদস্য এসে মিরাজের ছবি ও ভিডিও ধারণ করেন এবং তাকে বোটে করে নিয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা স্থানীয় থানায় যোগাযোগ করে এবং ২৩ এপ্রিল একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগ অনুযায়ী, পন্টুন কোস্ট গার্ডের এক সদস্য প্রথমে মিরাজ তাদের হেফাজতে রয়েছে বলে স্বীকার করে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়ার আশ্বাস দেন। তবে পরে দিগরাজ কোস্ট গার্ড বেইজ থেকে জানানো হয়, মিরাজ শেখ নামে কাউকে তারা আটক করেনি।

পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার পর থেকে আজ পর্যন্ত মিরাজ শেখের কোনো সন্ধান পাওয়া যায়নি এবং তার বিরুদ্ধে কোনো মামলা বা আইনি প্রক্রিয়ার তথ্যও পাওয়া যায়নি।

এ ঘটনায় মিরাজ শেখের বাবা মোস্তফা শেখ গত ২২ জুন হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। সংবিধানের ৩১, ৩২ ও ৩৩ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে সংবিধানের ১০২(২)(বি)(i) অনুচ্ছেদের অধীনে রিটটি দাখিল করা হয়।

শুনানি শেষে হাইকোর্ট মিরাজ শেখকে ১৫ দিনের মধ্যে উদ্ধার করে আদালতে হাজির করার নির্দেশ দেন।

  • সর্বশেষ