শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০৭:৩০ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাথমিক বৃত্তিতে চিতলমারীর সাফল্য, বৃত্তি পেল ৭৮ শিক্ষার্থী

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাগেরহাট: বাগেরহাটের চিতলমারী উপজেলায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭৮ জন কৃতি শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ৩৫ জন ট্যালেন্টপুল এবং ৪৩ জন সাধারণ বৃত্তি পেয়েছে।

রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলার ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কয়েকটি কিন্ডারগার্টেনের মোট ৬৯৬ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে ১৯৯ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকায় পরীক্ষায় অংশ নেয় ৪৯৭ জন।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ৩৭ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি অর্জন করেছে। এছাড়া কিন্ডারগার্টেনের ৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও ৬ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি লাভ করেছে।

উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে বড়বাড়িয়া নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বোচ্চ ৭ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এছাড়া শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৬ জন এবং সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এ সাফল্যে অভিভাবক, শিক্ষক ও শিক্ষা-সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন।

  • সর্বশেষ