শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০১:১১ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

আজিজুল হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে   ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন অপরাধীকে ধরতে পারেনি বিজিবি।

শনিবার (১১ জুলাই) বিকালে  বেনাপোল সীমান্তের বড়আঁচড়া গ্রামের একটি আমবাগান থেকে এ পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির টহলদল জানতে পারে যে সীমান্ত এলাকায় অস্ত্র চোরাচালানের একটি বড় চালান অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকস দল বেনাপোল পোর্ট থানার বড়আচড়া গ্রামের একটি আম বাগানে ঝটিকা অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় উক্ত বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,জব্দকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় জমা করা হয়েছে।

  • সর্বশেষ