শিরোনাম
◈ আইনি জটিলতায় এমবাপ্পে, হতে পারে তিন বছরের কারাদণ্ড ◈ ছয় মাসের পারফরম্যান্স পর্যালোচনা: দায়িত্ব কমতে পারে কয়েকজন মন্ত্রীর, নতুন মুখ আসতে পারেন মন্ত্রিসভায় ◈ বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল মার্কিন দূতাবাস ◈ রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর, নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা শুরু ◈ বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ দফা নির্দেশনা, প্রয়োজনে ছুটি বাতিল ◈ বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত পরিকল্পনা, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন ◈ মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেলসেতু ২৪ ঘণ্টায় সচল করল ইরান ◈ সরকারি কর্মচারীদের জন্য সুখবর, রেশন সুবিধার আওতায় আসছেন যাঁরা ◈ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত ◈ স্বাস্থ্যখাতে বড় নিয়োগের ঘোষণা, দেশেই উন্নত চিকিৎসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬, ০৮:০৯ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে শফিকুল ইসলাম তুলু (২৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শফিকুল ইসলাম তুলু গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে নিকলী হাওরে নৌভ্রমণে আসেন শফিকুল। একপর্যায়ে কাঁঠালিয়া এলাকায় হাওরের পানিতে গোসল করতে নামলে প্রবল স্রোতের টানে তিনি মুহূর্তের মধ্যে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, এ ঘটনার খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ডুবুরি দল ডাকা হয়। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে হাওরের তীব্র স্রোত ও অন্ধকার নেমে আসায় রাত পৌনে ৮টা প্রথম দিনের অভিযান স্থগিত করা হয়। নিখোঁজ পর্যটকের সন্ধানে শনিবার (১১ জুলাই) সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়