শিরোনাম
◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে ফেসবুকে নারীকে অশ্লীল ছবি ও আপত্তিকর ম্যাসেজ পাঠিয়ে নিপীড়ন, যুবক গ্রেপ্তার

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে এক নারীকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারে অশ্লীল ছবি, ভিডিও, আপত্তিকর বার্তা পাঠিয়ে কু-প্রস্তাব ও তার শিশুকণ্যাকে যৌন নিপীড়ন সংক্রান্ত পর্ণোগ্রাফি সংক্রান্ত মামলায় আপন বাদশা (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আপন বাদশা আদমদীঘি উপজেলার উথরাইল জাহানাবাজ গ্রামের আজিজার রহমানের ছেলে। গত শুক্রবার দুপুরে সান্তাহার রেলওয়ে পুলিশ নওগাঁর ছোট যমুনা নদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

মামলা সুত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আপন বাদশা দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারে ভুক্তভোগি ওই নারীকে অশ্লীল ছবি, ভিডিও, আপত্তিকর বার্তা পাঠিয়ে ও মাঝে মধ্যে ম্যাসেঞ্জারে অডিও কলে কু-প্রস্তাব দিয়ে মানসিক ভাবে হয়রানির পাশাপাশি তার ১০ বছরের শিশুকণ্যাকে রাস্তায় চলাচলের সময় যৌন নিপীড়ন করে আসছিল। গত ২১ জুন দুপুরে বেলা ১২ টায় ওই নারী স্কুটি বাইক নিয়ে বাসায় ফেরার পথে সান্তাহার রেলগেট পারাপারের সময় অভিযুক্ত আপন বাদশা নামের যুবক দেখা মাত্র কেন ফেসবুকে উল্লেখিত বিষয়ে বিরক্ত করে জানতে চাইলে যুবকটি ক্ষিপ্ত হয়ে নারীকে মারধরে আহত করে তার গলার চেইন খুলে নিয়ে পালায়। পরে স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান।

গত ২৭ জুন রাতে ভুক্তভোগি ওই নারী বাদি হয়ে সান্তাহার রেলওয়ে থানায় উল্লেখিত ঘটনায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন সংশ্লিষ্ট ধারায় আপন বাদশাকে আসামী করে একটি মামলা দায়ের করে। গত শনিবার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ তখ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান শনাক্ত করে নওগাঁ ছোট যমুনা নদী এলাকা থেকে আপন বাদশাকে গ্রেপ্তার করে।

সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) অফিসার ইনচার্জ দুলাল উদ্দীন জানান, গ্রেপ্তারকৃত আপন বাদশাকে গতকাল শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ