শিরোনাম
◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬, ০৭:২৪ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ধারাবাহিক ভাবে গরু চুরি হচ্ছে দিশেহারা খামারী ও কৃষক  

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে এক রাতে ৮ টি গরু চুরিসহ প্রতিনিয়ত চুরির ঘটনা বাড়ছেই। শুক্রবার দিবাগত গভীর রাতে চোরেরা উপজেলার পৃথক তিনটি গ্রাম থেকে ওই গরুগুলি চুরি করে নিয়ে গেছে।

একইভাবে গত দু’সপ্তাহ আগেও আরো ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে। এভাবে একের পর এক গরু চুরির ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক ও খামারীরা।

জানাগেছে, শুক্রবার গভীর রাতে পৌর এলাকার বলিদাপাড়া গ্রামের খামারী রবিউল ইসলামের ৩ টি গরু চুরি হয়। ভূক্তভোগী জানায়, তার খামারে ছোট বাছুরসহ ৪টি গরু ছিল। চোরেরা রাতে খামারের তালা ভেঙ্গে ছোট বাছুরটি রেখে ৩টি বড় গরু নিয়ে গেছে। তিনি বলেন, ওই তিনটি গরুই আমার সম্বল। দুধ বিক্রি করেই চলত সংসার। এখন আমার সব শেষ। তারই প্রতিবেশি কালীগঞ্জ পৌর কৃষক দলের আহব্বায়ক ফোরকান আলী জানায়, খামারী রবিউল নিঃশ্ব হয়ে গেছে। সংঘবদ্ধ গরু চোরেদের প্রতিরোধে প্রশাষনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই রাতে উপজেলার আগমুন্দিয়া গ্রামের আব্দুল মান্নান ও তার চাচাত ভায়ের ৩টি এবং পার্শ্ববর্তী মেকুরখির্দ্দা গ্রামের সুমন মাষ্টারের ১টি গরু চুরি হয়েছে।

এর আগের রাতেও চোরচক্র একটি পিকাপ গাড়ী এনে পৌর এলাকার ইশ্বরবা গ্রামের আইয়ুব হোসেনের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে যায়। পরদিন এই চুরির ঘটনাটির সিসি টিভির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিও ফুটেজে মুখোশ বিহিন চোরেদের ছবি দেখা গেলেও পুলিশ প্রশাষন এখনো তাদের সনাক্ত করতে পারেনি। উল্লেখ্য, গেল ২৭ জুন উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ভাদঘরা ও আগমুন্দিয়া গ্রাম থেকে ১০ টি গরু চুরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সংঘবদ্ধ চোরচক্র গরু চুরি করে পিকআপ ও ট্রাকে করে বাইরে নিয়ে যাচ্ছেন। এ নিয়ে তারা প্রশাসনকে জানালেও প্রতিকার পাচ্ছেন না।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জেল্লাল হোসেন জানান, গরু চুরি রোধে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। ইতিমধ্যে চোরসহ ২টি  ছাগল আটক হয়েছে। গরু চোরচক্র আটকে অভিযান চলছে বলে জানান তিনি।

  • সর্বশেষ