শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬, ০৩:০৪ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থানার গ্রিল ভেঙে পালালেন আটক নারী, দুই পুলিশ সদস্য প্রত্যাহার

মাদারীপুর সদর মডেল থানার পুলিশি হেফাজত থেকে এক নারী (৩৫) পলায়নের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে থানার অস্থায়ী কার্যালয়ের বারান্দার গ্রিল ভেঙে তিনি পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই নারীকে ইটেরপুল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোকসেদুর রহমান আটক করেন। থানা ভবন নির্মাণাধীন থাকায় বর্তমানে ওসির বাসভবনের নিচতলায় থানার কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেখানে কোনো হাজতখানা না থাকায় ওই নারীকে বারান্দার একটি কক্ষে রাখা হয়েছিল। গভীর রাতে গ্রিল ভেঙে তিনি পালিয়ে যান। শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান। দায়িত্বে অবহেলার অভিযোগে সদর মডেল থানার এসআই রমজান আলীসহ দুই পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও সদর সার্কেল) ফারিহা রফিককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, তদন্তে দায়িত্বরতদের গাফিলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পালিয়ে যাওয়া ওই নারীকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উৎস: ইত্তেফাক্।

 

  • সর্বশেষ