শিরোনাম
◈ বিদ্যুৎহীন সেন্টমার্টিন, ল্যাম্প-মোমবাতির আলোয় রাত কাটছে দ্বীপবাসীর ◈ কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ায় ৫ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন, মিলছে ১৭৯ মেগাওয়াট ◈ চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ নবম পে-স্কেল বাস্তবায়নে আইএমএফের শর্ত কতটা চ্যালেঞ্জের? ◈ ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সকে হাসিনা ◈ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ গ্রামীণ স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ: ৪১৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার, নতুন ১৩ উপজেলায় হাসপাতাল ◈ উগ্রবাদী কর্মকাণ্ডে অভিযুক্ত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ সম্পর্কে যা জানা যাচ্ছে ◈ টানা বৃষ্টি ও উজানের ঢলে পাঁচ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, কয়েক জেলায় বন্যা শঙ্কা ◈ জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’, চরম সতর্কতা, ফ্লাইট বাতিল ও নিরাপদে সরানো হচ্ছে মানুষ

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬, ০৮:১৮ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক 

‎জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : ‎লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১০ জুলাই) দুপুরে শহরের ঝুমুর এলাকা থেকে একটি প্রাইভেটকার তল্লাশি করে তাদের আটক করা হয়।

‎আটকরা হলো- এমরান গাজি ও জয়নাল আবেদিন। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আদনান আরিফ রিফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝুমুর এলাকায় অবস্থান নিয়ে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির পেছনে স্পেয়ার চাকার নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের ‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ইয়াবার চালানটি কক্সবাজার থেকে লক্ষ্মীপুর হয়ে নেত্রকোনায় নেওয়া হচ্ছিল। আটক ইমরানের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় মাদক বিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে রয়েছে বলেও জানান তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়