শিরোনাম
◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬, ০৭:২২ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দশমিনা এক্সপ্রেস বন্ধের দাবি: বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী বাস খাদে, আহত ২০

এনামুল হক এনা, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেছে ঢাকাগামী ‘দশমিনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার গোসিংগা এলাকার লাল মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে জলিল আহমেদ (৬০) ও রত্না বেগম (৩০) নামের দুই যাত্রীর পরিচয় জানা গেছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সূত্রে জানা গেছে, সকাল ৮টায় দশমিনা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ব-১৫-০৩৩৩ নম্বরের বাসটি ৩০-৩৫ জন যাত্রী নিয়ে বাউফলের বিলবিলাস বাজার এলাকায় পৌঁছে দুটি রিকশাকে ধাক্কা দেয়। এ সময় যাত্রীরা চালককে সতর্ক করলেও তিনি তা আমলে নেননি। পরে গোসিংগা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। তবে ঘটনার পর থেকে বাসচালককে খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

যাত্রীরা অভিযোগ করেন, এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অনেক সময় হেলপার দিয়ে গাড়ি চালানো, চালকের অসতর্কতা, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো কিংবা চলন্ত বাসে মোবাইল ফোনে কথা বলার কারণে এসব দুর্ঘটনা ঘটছে।

এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেছেন, ‘বর্তমান সড়কটি পর্যাপ্ত প্রশস্ত নয়। দুটি বাস একসঙ্গে সহজে চলাচল করতে পারে না। বিষয়টি নিয়ে জেলা পর্যায়ের সভায় আলোচনা হয়েছে। 

তিনি বলেন, সড়কটি আরও ৫ থেকে ৬ ফুট প্রশস্ত করা গেলে যান চলাচল অনেক সহজ হবে। পাশাপাশি সড়কের ফাঁকা স্থানগুলোতে দ্রুত গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।’

উল্লেখ্য, দশমিনা এক্সপ্রেস নামের পরিবহনগুলোর বিরুদ্ধে যাত্রীদের সাথে প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়, টাইম শিডিউল না মানা, বাজে ব্যবহারসহ একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়াও কিছুদিন পর পর দুর্ঘটনার কবলে পড়ছে দশমিনা এক্সপ্রেস। এমন বাস্তবতায় ঢাকা-বাউফল-দশমিনা লাইনে দশমিনা এক্সপ্রেস বন্ধ করার দাবি জানিয়েছে সচেতন মহল।

  • সর্বশেষ