শিরোনাম
◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬, ১২:৫৪ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্যাকবলিত চট্টগ্রামে জামায়াত আমির, দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নিতে শুক্রবার সকালে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

সকাল সাড়ে ৯টার দিকে তিনি উপজেলার কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরী লাউব্বার দোকানসংলগ্ন জেলে পাড়ায় পৌঁছে বন্যাকবলিত মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি পরনের জামা খুলে কোমরপানিতে নেমে পড়েন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বন্যায় ক্ষয়ক্ষতির বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। পাশে থাকার আশ্বাস প্রদান করেন। তাৎক্ষণি ত্রাণ সহায়তাও প্রদান করেন তিনি।

পরিদর্শন শেষে ডা. শফিকুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। এ ধরনের সংকট মোকাবিলায় সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও মানবিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এরপর তিনি সাতকানীয়া-লোহাগাড়া বন্যাকবলিতদের খোঁজখবর নিতে ছুটে যান। সেখানে থেকে ফিরে তিনি বাঁশখালীর বাণিগ্রাম কুইন ক্লাবে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর পরিবেশবিদ নজরুল ইসলাম, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক টিমের পরিচালক অধ্যাপক জাফর সাদেক, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক,দক্ষিণ জেলা শুরা সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল সহ জামায়াত ও শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা।

প‌রে তি‌নি সাতকা‌নিয়া বন‌্যা দূর্গত এলাকা প‌রিদর্শণ ক‌রে এ‌সে সাধনপুর কুইন্স প‌্যা‌লেস ক‌মিউ‌নি‌টি সেন্টা‌রে এক সং‌ক্ষিপ্ত সমা‌বেশ‌ে মি‌লিত হন এবং ক‌য়েকশত ক্ষ‌তিগ্রস্থ লোকজন‌কে ত্রান সামগ্রী বিতরণ ক‌রেন। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ব‌লেন,
দুর্যো‌গে যারা নিহত হ‌য়ে‌ছে তা‌দের‌কে জামায়া‌তের পক্ষ থে‌কে ৫০হাজার টাকা এবং ক্ষ‌তিগ্রস্থ‌দের সা‌র্বিক সহ‌যো‌গিতা করা হ‌বে ব‌লে উ‌ল্লেখ ক‌রেন।

  • সর্বশেষ