শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬, ০৮:২৭ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহপরীর দ্বীপ, সেন্টমার্টিন ও রাজারছড়ায় উদ্ধার ৩ অজ্ঞাত নারীর মরদেহ

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে টেকনাফের শাহপরীর দ্বীপ, সেন্টমার্টিন ও রাজারছড়া সৈকত থেকে দুইদিনে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত তিন নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহগুলো পঁচেগলে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি বিকৃত হওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়রা ধারণা করছেন, সমুদ্রপথে মালয়েশিয়াগামী কোনো ট্রলারডুবি অথবা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী পাড়ি দেওয়ার সময় নৌকাডুবির ঘটনায় মৃত্যু হওয়াদের এসব মরদেহ সাগরে ভেসে আসতে পারে। 

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সঞ্জীব জানান, বুধবার সকালে শাহপরীর দ্বীপের গোলারচর সৈকত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল। ময়নাতদন্ত শেষে লাশটি সেখানে রয়েছে।

পরনের পোশাক দেখে মরদেহটি কোনো রোহিঙ্গা নারীর হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণার কথা জানান তিনি।

Advertisement

এদিকে একই দিন দুপুরে সেন্টমার্টিনের পশ্চিম সৈকত থেকে জোয়ারের পানিতে ভেসে আসা অপর একটি অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম।

তিনি জানান, অন্তত সপ্তাহের বেশী সময় ধরে সাগরের পানিতে ভাসতে থাকায় অজ্ঞাত নারীর মরদেহটি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। মৃতদেহটি মাথা বিচ্ছিন্ন ছিল। ফলে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ওসমান গনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে মরদেহটি নৌপথে টেকনাফ বা কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। তাই আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ধর্মীয় রীতি অনুসরণ করে স্থানীয় কবরস্থানে মরদেহটি দাফন করা হয়।

এদিকে বৃহস্পতিবার সকালে টেকনাফ সদরের রাজারছড়া সৈকতে আরও এক অজ্ঞাত নারীর মরদেহ ভেসে আসে। 

এ ব্যাপারে টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম জানান, মরদেহটি কঙ্কাল হয়ে যাওয়ায় ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো সম্ভব হয়নি। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে টেকনাফ পৌরসভার মাধ্যমে ধর্মীয় রীতি অনুসরণ করে মরদেহটি দাফন করা হয়।

গত কয়েক দিন ধরে বৈরী আবহাওয়া ও উত্তাল বঙ্গোপসাগরের কারণে টানা আট দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে সমুদ্রে দুর্ঘটনার আশঙ্কা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

  • সর্বশেষ