শিরোনাম
◈ মাদকে ভেজাল নেই, কিন্তু খাদ্যে ভেজাল, বলেছেন সংসদে জামায়াতের নারী এমপি ◈ পাহাড়ধস ঝুঁকিতে থাকা পরিবারকে নিরাপদ স্থানে পুনর্বাসন করে বাড়ি নির্মাণ করবে সরকার ◈ প্রশাসনে বড় পদোন্নতি, যুগ্মসচিব হলেন ১৭৯ কর্মকর্তা ◈ ২০২৮ সালের মধ্যে ভয়াবহ গ্যাস সংকটের শঙ্কা, বন্ধ হতে পারে শত শত শিল্পকারখানা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের ইতিবাচক পদক্ষেপের অপেক্ষায় বাংলাদেশ ◈ খামেনির জানাজার শহরে মার্কিন হামলা ◈ নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এলডিসি ইস্যুতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ◈ জাতীয় পরিবেশ পদক ২০২৫ পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, জানুন পুরস্কারজয়ী প্রতিষ্ঠানগুলোর পরিচয় ◈ সংস্কার অব্যাহত থাকলে অর্থনীতি হবে আরও স্থিতিশীল: এডিবি ◈ আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ কর্মী: শাহে আলম (ভিডিও)

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬, ০৮:২২ রাত
আপডেট : ০৯ জুলাই, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামুর হত্যা মামলার প্রধান আসামি সিলেট থেকে গ্রেপ্তার

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের রামু উপজেলার আলোচিত এক হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আক্তার কামাল (৪২)কে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৯ জুলাই) র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য জানান।

গত ২৫ জুন ভোর পাঁচটার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে মো. সৈয়দ হোসেন (৪৯) নিহত হন। এ ঘটনায় তাঁর ভাই বাদী হয়ে রামু থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ ও র‌্যাব-০৯ যৌথ অভিযান চালিয়ে বুধবার (৮ জুলাই) রাত পৌনে আটটার দিকে সিলেট মহানগরের কোতোয়ালী থানার শাহী ঈদগাহ এলাকার বিসমিল্লাহ পয়েন্টের গ্রাম বাংলা টি স্টল থেকে আক্তার কামালকে গ্রেপ্তার করে।

র‌্যাবের ভাষ্য, হত্যাকাণ্ডের পর তিনি কক্সবাজার থেকে পালিয়ে সিলেটে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার আক্তার কামাল রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কালারপাড়া এলাকার টোঙ্গারডেবা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং হামজা আলীর ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাঁকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়