শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬, ০৮:২০ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারের মোহাম্মদ আলী হত্যা মামলার আসামি ফেনীতে গ্রেপ্তার

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের চাঞ্চল্যকর মোহাম্মদ আলী (৩৫) হত্যা মামলার প্রধান আসামি রবিউল হাসান (২৮) কে ফেনী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার রাত ১১টা ২০ মিনিটে ফেনী সদর উপজেলার মহিপাল বাস কাউন্টার এলাকায় র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (৯ জুলাই) র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় মোহাম্মদ আলীকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই কক্সবাজার সদর থানায় হত্যা মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এক নম্বর এজাহারভুক্ত আসামি রবিউলকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে কক্সবাজার ছেড়ে ফেনীতে আত্মগোপনে ছিলেন। তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ