শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬, ০৭:৪০ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চারঘাটে শিশু ধর্ষণ মামলার আসামি ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার: র‍্যাব

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি দেব চন্দ্র দাস (২২)কে মামলা রুজুর ছয় ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় রাজশাহী নগরীর মোল্লাপাড়ায় র‍্যাব-৫ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।

র‍্যাব জানায়, গত বুধবার (৮ জুলাই) দুপুরে চারঘাট উপজেলার আরজিসাদীপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি বাড়িতে টেলিভিশন দেখতে যায় সাত বছর বয়সী ওই শিশু। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে প্রতিবেশী দেব চন্দ্র দাস তাকে খাবারের প্রলোভন দেখিয়ে একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

পরে শিশুটির মা তাকে খুঁজতে গিয়ে অভিযুক্তের বাড়ির বারান্দায় কান্নারত অবস্থায় পান। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

Advertisement

এ ঘটনায় শিশুটির বাবা রিপন চন্দ্র দাস চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০২৫)-এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। মামলার পরপরই আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে র‍্যাব।

র‍্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানার মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা দেব চন্দ্র দাসকে গ্রেপ্তার করে।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ