শিরোনাম
◈ মাদকে ভেজাল নেই, কিন্তু খাদ্যে ভেজাল, বলেছেন সংসদে জামায়াতের নারী এমপি ◈ পাহাড়ধস ঝুঁকিতে থাকা পরিবারকে নিরাপদ স্থানে পুনর্বাসন করে বাড়ি নির্মাণ করবে সরকার ◈ প্রশাসনে বড় পদোন্নতি, যুগ্মসচিব হলেন ১৭৯ কর্মকর্তা ◈ ২০২৮ সালের মধ্যে ভয়াবহ গ্যাস সংকটের শঙ্কা, বন্ধ হতে পারে শত শত শিল্পকারখানা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের ইতিবাচক পদক্ষেপের অপেক্ষায় বাংলাদেশ ◈ খামেনির জানাজার শহরে মার্কিন হামলা ◈ নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এলডিসি ইস্যুতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ◈ জাতীয় পরিবেশ পদক ২০২৫ পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, জানুন পুরস্কারজয়ী প্রতিষ্ঠানগুলোর পরিচয় ◈ সংস্কার অব্যাহত থাকলে অর্থনীতি হবে আরও স্থিতিশীল: এডিবি ◈ আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ কর্মী: শাহে আলম (ভিডিও)

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে ১৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার , প্রাইভেটকার জব্দ

হোসাইন মোহাম্মদ দিদার, (কুমিল্লা) দাউদকান্দি : কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারীকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় পরিচালিত অভিযানে চেকপোস্টে দায়িত্ব পালনকালে উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দুই ব্যক্তির একটি প্রাইভেট গাড়িতে সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করেন। এ সময় তাদের কাছ থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাদের গ্রেফতার করা হয়।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় পুলিশ নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় দুই মাদককারবারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে দাউদকান্দি মডেল থানার নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদককারবারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়