শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬, ০৬:৪৪ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে পোষা পাখি মারা যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

জহিরুল ইসলাম শিবলু, ‎লক্ষ্মীপুর প্রতিনিধি: ‎লক্ষ্মীপুরে পোষা পাখি মারা যাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই আল-আমিন (১৪) নিহত হয়েছে।

‎বুধবার (৮ জুলাই) বিকেলে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিলশাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন একই গ্রামের জাফর আহমেদের ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ভাই বাবুর (১০) একটি পোষা পাখি ছিল।

বুধবার সকালে পাখিটিকে একটি বিড়াল মেরে ফেললে বাবু সারাদিন কান্নাকাটি করছিল। এ নিয়ে বড় ভাই আল-আমিন তাকে কান্না থামাতে বললে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর জের ধরে বিকেলে ছোট ভাই বাবু ঘর থেকে একটি ছুরি এনে বড় ভাই আল-আমিনের বুকে আঘাত করে। এতে বড় ভাই আল-আমিন গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় আল-আমিনকে উদ্ধার করে রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

‎লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ