শিরোনাম
◈ সেনাবাহিনীর আধুনিকায়নে নতুন রোডম্যাপ, কী থাকছে পরিকল্পনায় ◈ ব্যয় সংকোচনে কঠোর সরকার : গাড়ি কেনা-ভবন নির্মাণ বন্ধ, সীমিত হচ্ছে বিদেশ সফর ◈ ভারী বৃষ্টি ও উজানের পানি বিপৎসীমার ওপরে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা ◈ দুর্ঘটনা নাকি চুরির সময় বিস্ফোরণ? অগ্নিদগ্ধ সৌদিপ্রবাসী মীর ইব্রাহিমের ঘটনা ঘিরে নতুন প্রশ্ন, সামনে এলো ভিন্ন দাবি ◈ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পরই বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে দ্বিতীয়: ঝুঁকিপূর্ণ সম্পদ ছাড়াল ৬০ শতাংশ ◈ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জান্তা সরকারের পাশাপাশি সব পক্ষের সঙ্গে আলোচনা বিবেচনায়: প্রধানমন্ত্রী ◈ রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, নিহত বেড়ে ৮; তিন দিনে প্রাণহানি ২১ ◈ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে, নীতিগত অনুমোদন ◈ ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর সফর, চলছে ব্যাপক প্রস্তুতি ◈ ইরান ইস্যুতে ট্রাম্পের কঠোর অবস্থান, সমঝোতা বাতিলের ঘোষণা

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬, ০৯:১৫ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, আতঙ্কে তীরবর্তী মানুষ

‎​‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির প্রভাবে লালমনিরহাটে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু করেছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নাই।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার মাত্র ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (স্বাভাবিক ৫২.১৫ সেঃমিঃ)। পানি বৃদ্ধির ফলে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, উজানের ঢল ও বৃষ্টির কারণে নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। আগামী ৪৮ ঘণ্টায় পরিস্থিতি আরও অবনতি হতে পারে এবং স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে।

নদীর পানি বাড়তে থাকায় চরাঞ্চল ও তীরবর্তী নিচু এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছি ইউনিয়নের কৃষক আব্দর রউফ বলেন, সকাল থেকেই পানি বাড়ছে। এভাবে বাড়তে থাকলে চরাঞ্চলের আবাদি ফসল ও বসতবাড়ি তলিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।

‎​আদিতমারীর গোবর্ধন এলাকার বাসিন্দা আসাদুজ্জামান জানান, কয়েক দিনের টানা বৃষ্টি ও নদীর পানির চাপে নদীতীরবর্তী মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছেন। পানি বাড়লে তাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে হবে।

‎সার্বিক পরিস্থিতি নিয়ে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, উজানের ঢল ও ভারী বৃষ্টির প্রভাবে তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি এবং সম্ভাব্য বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।

এদিকে, পানির চাপ সামলাতে ও নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়