শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগর সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ২২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করেছে।

মঙ্গলবার (৮ জুলাই) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে -এর অধীন মাধবখালী বিওপির টহল দল জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তের ৭০/৬-এস সীমান্ত পিলার এলাকায় অভিযান চালায়।

বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত চোরাকারবারিরা একটি প্লাস্টিকের নেটের ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ২২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

মাধবখালী বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. সাইফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন, গুলি ও এস্কাফ সিরাপ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ