শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬, ০৭:২৩ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনার জয় উদ্‌যাপনের সময় উত্তেজনায় ঝিনাইদহে সমর্থকের মৃত্যু

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ঐতিহাসিক জয়ের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে ঝিনাইদহের শৈলকুপায় রসুল উদ্দীন নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে শৈলকুপা পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত রসুল উদ্দীন আর্জেন্টিনা ও লিওনেল মেসির একনিষ্ঠ সমর্থক ছিলেন। পেশায় তিনি একজন ভ্যানচালক ছিলেন। ​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রাতে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি বড় পর্দায় স্থানীয় দর্শকদের সাথে দেখছিলেন রসুল উদ্দীন।

খেলার একপর্যায়ে মিশর ২-০ গোলে এগিয়ে গেলে তিনি প্রচণ্ড মন খারাপ করে খেলা দেখা ছেড়ে বাড়িতে চলে যান। পরবর্তীতে আর্জেন্টিনা ম্যাচে ২-২ গোলে সমতায় ফিরলে তিনি আবারো খেলাস্থলে ছুটে আসেন এবং অত্যন্ত আনন্দিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন।

​প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত আনন্দের রেশ ধরে তিনি জর্দা দিয়ে পরপর তিনটি পান খান। এর কিছুক্ষণ পরই তিনি তীব্র উত্তেজনা ও শারীরিক অসুস্থতা অনুভব করেন।

Advertisement

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ​

রসুল উদ্দীনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। অতিরিক্ত উত্তেজনা এবং পানের জর্দার প্রতিক্রিয়ায় তার স্ট্রোক হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

​প্রিয় দলের জয়ের রাতে এমন আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে রসুল উদ্দীনের পরিবার ও পুরো বালিয়াডাঙ্গা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ