শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬, ০৭:০৫ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কার্টুন দেখানোর লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে যৌনপীড়ন, ঈশ্বরদী থানায় বিক্ষোভ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মোবাইল ফোনে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে চার বছরের এক শিশুকে বিকৃত যৌনপীড়ন করার অভিযোগ উঠেছে। গত সোমবার উপজেলার সাঁড়া ঝাউদিয়া হারানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত বিল্লাল হোসেন ওই এলাকার একজন চা দোকানি। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ হলে বিক্ষুব্ধ এলাকাবাসী রাতেই ঈশ্বরদী থানায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ ঘটনায় থানায় মামলা হলেও নামধারী ওই ব্যক্তি এখনো পলাতক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির দাদা প্রায়ই তাকে সঙ্গে নিয়ে বিল্লালের দোকানে চা পান করতে যেতেন। সোমবারও তিনি নাতনিকে নিয়ে সেখানে যান। এ সময় দোকানি বিল্লাল আদর করার ছলে শিশুটিকে নিজের কোলে বসিয়ে মোবাইল ফোনে কার্টুন দেখতে দেয়। এই সুযোগে সে শিশুটির ওপর যৌনপীড়ন চালায়। শিশুটি চিৎকার করে উঠলে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং বিল্লালকে তিরস্কার করেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, রাতে তারা ঈশ্বরদী থানায় গিয়ে বিষয়টি জানালেও পুলিশ প্রথমে গড়িমসি করে। এতে উপস্থিত জনতা থানার ভেতরেই বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি বিবেচনা করে সোমবার রাতেই শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেন। ম

Advertisement

ঙ্গলবার পুলিশ জানায়, ঘটনার পর থেকে অভিযুক্ত বিল্লাল পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঈশ্বরদী থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে।

স্থানীয় লোকজন থানায় আসার খবর পেয়েই অভিযুক্ত বিল্লাল পালিয়ে যায়। তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

  • সর্বশেষ