শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬, ০৮:২৯ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে একই খামারে নানামুখী আয়ের পথ সৃষ্টি করে এলাকায় সাড়া ফেলেছেন সফল উদ্যোক্তা যুবক

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে একই খামারে নানামুখী আয়ের পথ সৃষ্টি করে এলাকায় সাড়া ফেলেছেন সফল উদ্যোক্তা যুবক তানজিমুল ইসলাম। কঠোর পরিশ্রম, নিষ্ঠা আর সৃষ্টিশীল মানসিকতা মানুষকে যে সাফল্যের দ্বারপ্রান্তে পৌছে দিতে পারে, তারই স্বাক্ষর রেখেছে গ্রামের এই যুবক। লেখাপড়া করে নিজে সরকারী চাকুরী না পেলেও তিনি সৃষ্টি করেছেন বহু মানুষের কর্মসংস্থান।

দিনাজপুরের বিরল উপজেলার রামপুর গ্রামের তানজিমুল ইসলাম। অন্যান্য জনের মত তারও ইচ্ছা ছিলো লেখাপড়া শিখে সরকারী ভালো একটি চাকুরী করার। কিন্তু লেখাপড়া শেষ করলেও ভাগ্যে জোটেনি সরকারী চাকুরী। শেষ পর্যন্ত আত্মপ্রত্যয়ী হন নিজে কিছু করার। ফলে বাড়ীর পাশে গড়ে তোলেন দুগ্ধ খামার। সেই খামার করেই বসে থাকেন নি তিনি। খামারে পালিত গরুর গোবর দিয়ে জৈব সার, ও কেঁচো আর বর্জ্য পদার্থ দিয়ে ভার্মি কম্পোস্ট সার তৈরি করছেন তিনি। কৃষি জমির উর্বরতা ও ফসলের উৎপাদন বাড়াতে এই সারের এলাকায় ব্যাপক চাহিদা রয়েছে।

তানজিমুল ইসলাম জানান, দুগ্ধ খামারের পাশাপাশি এই সার বিক্রি করে অনেক আয় হচ্ছে। এই খামার গড়ে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আমার খামারে কাজ করে অনেকেই জীবিকার পথ পেয়েছেন। এই সার উৎপাদনে কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক পরামর্শ দিয়ে সহায়তাও করা হচ্ছে বলে জানান তিনি।

  • সর্বশেষ