শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬, ০৭:৩৬ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার 

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে কাটাখালি থানা পুলিশ। পুলিশের দাবি, এটি আরএমপির ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ গাঁজা উদ্ধার।

শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কাটাখালী থানার কাপাসিয়া এলাকার একটি কলাবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা তিনটি চটের বস্তা থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মেসার্স সোহাইল ফিলিং স্টেশন থেকে প্রায় ১৫০ গজ পূর্বে মহাসড়কের উত্তর পাশে সন্দেহজনক তিনটি বস্তা পড়ে থাকতে দেখে তল্লাশি চালানো হয়। পরে বস্তাগুলোর ভেতরে থাকা নয়টি পোটলা থেকে মোট ৫৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাসড়কে পুলিশের চেকপোস্ট থাকায় মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গাঁজাভর্তি বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজা পরিত্যক্ত আলামত হিসেবে জব্দ করে থানার মালখানায় সংরক্ষণ করা হয়েছে।

এ ঘটনায় মাদকের প্রকৃত মালিক ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। 

  • সর্বশেষ