শিরোনাম
◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬, ০৮:১৪ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরসরাইয়ে ১৯ ভারতীয় গরু ও ২ পিকআপ উদ্ধার, গ্রেফতার ৪

জুয়েল নাগ, মিরসরাই চট্টগ্রাম : চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাচালানকালে ১৯টি ভারতীয় গরু ও দুটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই (নিঃ) মো. ফারুক উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার সংলগ্ন গামারী বাগানের সামনে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় দুটি পিকআপ গাড়িতে করে নিয়ে যাওয়ার পথে ১৯টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গরুর আনুমানিক মূল্য ৫ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন— পূর্ব অলিনগর এলাকার মৃত ছমেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৬৫), পূর্ব অলিনগরের আবুল খায়েরের ছেলে নজরুল ইসলাম (২২), শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. আরিফ (২৭) এবং ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর সতের এলাকার আইয়ুব আলীর ছেলে রাসেল ওরফে আলম (৩৫)।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাচালানের ১৯টি ভারতীয় গরু ও দুটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া গরু ও পিকআপ গাড়ি পুলিশের হেফাজতে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়