শিরোনাম
◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬, ০৭:৪০ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে জেলা প্রশাসকের হস্তক্ষেপে রক্ষা পেল শতবর্ষী বটগাছ টি

তপু সরকার হারুন, শেরপুর: শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়েরচর নামাপাড়া পুরাতন ঈদগাহ মাঠের ঐতিহ্যবাহী শতবর্ষী বটগাছটি নিলামে বিক্রির বিষয় জেলা প্রশাসকের নজরে আসার পর গাছটি রক্ষা পেয়েছে। 

জানা গেছে, সম্প্রতি শতবর্ষী ওই বটগাছটি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয় ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি ও স্থানীয়রা। ২৭ জুন শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্রির জন্য বিজ্ঞপ্তিও দেয়। এ বিজ্ঞপ্তি সেভ দ্যা ওয়াইল্ডলাইফ এন্ড ন্যাচার (সোয়ান) এর শেরপুরের নজরে আসে।

এ নিয়ে সোয়ানের শেরপুরের সভাপতি মো. নাঈম ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা প্রশাসক, বনবিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কাছে গাছটি রক্ষাতে দাবি জানান। গাছটি রক্ষাতে জেলা প্রশাসক দ্রুত সময়ের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে নির্দেশনা দেন। এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছোট ঝাউয়ের চর নামাপাড়া পুরাতন ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে গাছটি রক্ষা করতে নির্দেশনা দেন।

সোয়ানের সদস্য পারভেজ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষাতে যেখানে রাষ্ট্রপ্রধান তারেক রহমান নিজেই সারাদেশে বৃক্ষরোপণের কার্যকরি পদক্ষেপ নিয়েছেন এবং তা বাস্তবায়ন করা হচ্ছে। আর সেখানে শতবর্ষী একটি গাছ বিক্রির জন্য বিজ্ঞপ্তি দেয়, এর চেয়ে দুঃখজনক ব্যপার আর কি হতে পারে। এতো দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনকে ধন্যবাদ জানান।

  • সর্বশেষ