শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬, ০৯:৪৫ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গলায় ইট বেঁধে কুকুর নদীতে নিক্ষেপ: প্রধানমন্ত্রীর নির্দেশের পর অভিযুক্ত গ্রেপ্তার

গলায় ইট বেঁধে কুকুরকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি নরসিংদী শহরের নাগরিয়াকান্দি সেতু থেকে একটি কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এসেছেন।

পরে গত শুক্রবার (২৬ জুন) এই ঘটনায় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

শনিবার অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার এ আর এম আল মামুন। গ্রেপ্তার মোহাম্মদ আলী কামারগাঁও এলাকার আবদুর রবের ছেলে।

এর আগে গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাগরিয়াকান্দি সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেন ওই ‍যুবক। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার নিজ এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। 

এদিকে পশুর প্রতি এমন নির্মম নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরেও আসে। পরে এ ঘটনায় ব্যবস্থা নিতে গত শুক্রবার সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। 

নরসিংদী মডেল থানার এ আর এম আল মামুন ইত্তেফাক ডিজিটালকে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক নির্দেশনায় অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদেরও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে কুকুর স্থানীয় এক নারী লালন-পালন করতেন। কিছু দিন আগে মাটিতে গর্ত করায় কুকুরটির গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেয় আলী। এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ