শিরোনাম
◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ০৭:৩৫ বিকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯ মামলার আসামি মাদক সম্রাট জান্টু গ্রেপ্তার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে পালানোর চেষ্টা

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগরে দীর্ঘদিন পলাতক থাকা ১৯ মামলার আসামি এলাকার চিহ্নিত মাদকসম্রাট মিজানুর রহমান জান্টু (৪৭) অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা দিকে উপজেলার কাশিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি আবুল হোসেনের ছেলে।

জীবননগর থানা সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন থানায় মাদকসহ মোট ১৯টি মামলার আসামি জান্টুকে গ্রেপ্তারের সময় তিনি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে অভিযানে থাকা সদস্যরা তাকে নিয়ন্ত্রণে নিয়ে আটক করতে সক্ষম হন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, “জান্টু অত্যন্ত ধুরন্ধর ও ভয়ঙ্কর প্রকৃতির আসামি। তার বিরুদ্ধে ১৯টি মামলা থাকলেও দীর্ঘদিন তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অবশেষে অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়েছে।”

গ্রেপ্তারকৃত জান্টুর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ