মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চার্জার ভ্যানের সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাশকুরা (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বলিহারপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাশকুরা ওই গ্রামের তাইফুরের স্ত্রী। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, সকালে ৬টার দিকে
নিজ বাড়িতে চার্জে থাকা ভ্যানের সুইচ বন্ধ করতে গিয়ে অসাবধানতাবশত মাশকুরা বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি মতিউর।