শিরোনাম
◈ ঈদের আগে ২৩ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা ◈ তরুণদের মধ্যে কোলন ক্যানসার বাড়ছে, দায়ী হতে পারে অন্ত্রের টক্সিন ‘কলিব্যাকটিন’ : কীভাবে রক্ষা পাওয়া যাবে জানালেন গবেষকেরা ◈ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ সেনানিবাসে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান: সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমে গর্বিত জাতি ◈ নেইমার হেলিকপ্টারে রাজকীয় কায়দায় অনুশীলন ক্যাম্পে হা‌জির, বিশ্বকা‌পে খেলা নি‌য়ে  শঙ্কা ◈ আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যু: তদন্ত শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর ◈ বাংলাদেশে কোরবানির চামড়া যাচ্ছে পানির দরে, হাজার কোটি টাকা কামাচ্ছে অন্য যে দেশ! ◈ ইরানকে সহযোগিতা করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের! ◈ ঈদুল আজহায় বাংলাদেশকে মোদির শুভেচ্ছা: তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত ◈ মাঝনদীতে ভয়াবহ ঝড়ে ৫০০ যাত্রী, তীরে উঠেই দিলেন সিজদা

প্রকাশিত : ২৭ মে, ২০২৬, ১২:৫২ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবানে পর্যটকদের জন্য যে জরুরি নির্দেশনা জারি!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক নিরাপত্তা বিবেচনায় পার্বত্য জেলা বান্দরবানে আগত পর্যটকদের জন্য বেশ কিছু জরুরি নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন শেষে পর্যটকদের অবশ্যই সন্ধ্যার পূর্বেই জেলা ও উপজেলা সদর বা শহর এলাকায় ফিরে আসতে হবে।

সোমবার (২৫ মে) বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদনবিহীন কোনো পর্যটন স্পট বা নির্ধারিত অনুমতি ব্যতীত কোনো দুর্গম রুটে পর্যটকরা যাতে ভ্রমণ করতে না পারেন, সে বিষয়ে ট্যুর গাইড ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় টুরিস্ট গাইড, পরিবহন মালিক-শ্রমিকসহ পর্যটন সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ভ্রমণকালীন কোনো সন্দেহজনক বিষয় নজরে এলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে বলা হয়েছে।

এদিকে ঈদ উৎসবকে ঘিরে পর্যটকদের জন্য একটি বিশেষ সুখবরও দিয়েছে জেলা প্রশাসন। ঈদের ছুটিতে পর্যটকদের জন্য শহরের জনপ্রিয় তিন পর্যটন কেন্দ্র- নীলচল, মেঘলা ও প্রান্তিক লেক সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের অধীনে থাকা এই তিন স্পটে প্রবেশে পর্যটকদের কোনো টিকিট বা ফি লাগবে না।

এ বিষয়ে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, ঈদের ছুটিতে বান্দরবানে বেড়াতে আসা পর্যটকদের আনন্দ ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই নির্দেশনা জারি করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে অনুমোদনবিহীন ও ঝুঁকিপূর্ণ স্থানে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একইসঙ্গে দুর্গম ও অপরিচিত পর্যটন কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে ট্যুরিস্ট গাইড নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং সন্ধ্যার আগেই সবাইকে নিরাপদ বা শহর এলাকায় ফিরে আসতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়