শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ০১:৪৩ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসায় এনে দ্বিতীয় প্রেমিকাকেও খুন করল প্রেমিক

বরিশাল নগরীতে প্রেমিকাকে বাসায় ডেকে এনে হত্যা করে পালিয়েছে প্রেমিক। বৃহস্পতিবার দুপুরে নগরীর মুন্সিগ্রেজ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ঝালকাঠি শহরের কাটপট্টি এলাকার বাসিন্দা মিল্টন আকনের ছেলে হিমুর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিল কলাপাড়া উপজেলার শাহিন হাওলাদারের মেয়ে সানজিদা কবির আনিতার। তারা দুজনেই বরিশাল নগরীতে ভাড়া বাসায় বসবাস করতেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরীর মুন্সিগ্রেজ বরইতলা গলির রাফি মঞ্জিলে রাফির বাসায় দেখা করতে আসেন আনিতা। দুপুর দেড়টার দিকে আনিতাকে হত্যা করে পালিয়ে যায় হিমু।

একাধিক সূত্র থেকে জানা যায়, এর আগেও ঝালকাঠিতে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করে তাকে হত্যা করে এই হিমু। ওই ঘটনায় হিমুর বিরুদ্ধে ঝালকাঠি আদালতে হত্যা মামলা চলমান আছে।

প্রেমিক হিমুর মা জাহানারা বেগম বলেন, আমার ছেলের সঙ্গে আনিতার প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার সকালে আমাদের বাসায় আসে আনিতা। দুপুর দেড়টার দিকে হিমুর রুমে আনিতার লাশ দেখে ভয় পেয়ে যাই। তখন হিমু বাসা থেকে পালিয়ে গেছে।

আনিতার বড় বোন বলেন, এবার নার্সিং কলেজে ভর্তি হয়েছিল আমার বোন। সেই কারণে বরিশালে থাকত আনিতা। রাফির সঙ্গে কয়েক মাস ধরে প্রেমের সম্পর্কে জড়ায় আনিতা। বৃহস্পতিবার সকালে বাসা থেকে হিমুর সঙ্গে দেখা করার কথা বলে বের হয়। এর পর দুপুরে খবর পাই আমার বোনকে হত্যা করা হয়েছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেছেন তিনি।

হত্যাকারীকে ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানান ওসি আল মামুন। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ