শিরোনাম
◈ ভারতের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লে সেটা হবে আমা‌দের জন‌্য স্পেশাল: আয়ারল‌্যান্ড অধিনায়ক ◈ চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেল বাংলাদেশ ◈ সিগারেট খেতে নিষেধ করায় ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি (ভিডিও) ◈ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর ◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার ◈ আমি প্রথম বলির পাঁঠা, কিন্তু শেষ নই, এরপর একে একে সবাই টার্গেট হবেন: মাহফুজ আলম ◈ বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহ্‌দী আমিন ◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির ◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার ◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন

রতন কুমার রায়,ডোমার (নীলফামারী) প্রতিনিধি :‘‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’’প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে ২৩ এপ্রিল থেকে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে।

বৃহষ্পতিবার (২৩এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।

স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. সোহান চৌধুরীর সভাপতিত্বে এমসিজিএল ল্যাম্ব এর উপজেলা কো-অডিনেটর মো. মিজানুর রহমান পুষ্টি বিষয়ক উপস্থাপন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন,উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম,মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশীদ,ডা.ফারজানা আফরিন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. হাবিবুল্লাহ,প্রেসক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলী প্রমূখ।

উদ্বোধনী সভায় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার,নার্স, অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়