শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০৬:১৭ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাম্পে লাঠি হাতে ইউএনও, বাইকারকে থাপ্পড়ের অভিযোগ নিয়ে তোলপাড়

লালমনিরহাটের কালীগঞ্জে ফুয়েল কার্ডের ছবির সঙ্গে চেহারার মিল না থাকায় প্রকাশ্যে এক মোটরসাইকেল গ্যারেজ কর্মচারীকে চপেটাঘাত ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহানের বিরুদ্ধে। এছাড়াও একই দিন লাঠি হাতে বাইকারদের শাসিয়েছেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ উপজেলার চাপারহাটের একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ওই দিন রাতের বেলা এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পেট্রোল নিতে আসা বাইকারদের লাইনে দাঁড়িয়ে ছিলেন নদী রায় নামের ওই তরুণ। এ সময় ইউএনও শামীমা আক্তার প্রথমে তার শার্টের কলার ধরে টানাটানি করেন এবং পরে তাকে জোরে বেশ কয়েকটি থাপ্পড় মারেন। এরপর ওই তরুণের মোটরসাইকেলের চাবি আটকে রাখেন তিনি।

ভুক্তভোগী নদী রায় জানান, অসুস্থ এক ব্যক্তির মোটরসাইকেল ও ফুয়েল কার্ড নিয়ে পেট্রোল নিতে পাম্পে গিয়েছিলেন তিনি। কিন্তু ইউএনও কোনো কথা না শুনেই তাকে থাপ্পড় মারেন। পরে উপস্থিত জনতার তোপের মুখে ঘণ্টাখানেক পর তাকে মোটরসাইকেলের চাবি ফিরিয়ে দেয়া হয়।

Advertisement

এদিকে একই দিন উপজেলার তুষভাণ্ডার বাজারের অপর একটি পেট্রোল পাম্পেও ইউএনওর বিরুদ্ধে শৃঙ্খলা রক্ষার নামে বাইকারদের লাঠি হাতে শাসানোর অভিযোগ উঠেছে। সেখানে পাম্পের সামনে একটি মোটরসাইকেল ফেলে দেয়ার ঘটনায় উপস্থিত জনতার তোপের মুখে পড়েন ওই ইউএনও।

তবে চপেটাঘাতের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ইউএনও শামীমা আক্তার জাহান। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি শুধু তার গাড়ির চাবি নিয়েছিলাম, কারও গায়ে হাত তুলিনি। সম্ভবত তার কাছে সঠিক কার্ড ছিল না। নিয়ম না মেনে লাইনে দাঁড়ানোর কারণে চাবি নিয়ে পরে তাকে অফিসে যোগাযোগ করতে বলা হয়েছিল। পরবর্তীতে তার অভিভাবকরা এলে চাবি বুঝিয়ে দেয়া হয়েছে।’

এসব ঘটনায় প্রত্যক্ষদর্শীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। ঘটনার সত্যতা যাচাই ও ভুক্তভোগীর মর্যাদা রক্ষায় প্রশাসন কী ব্যবস্থা নেয়, এখন সেদিকেই তাকিয়ে আছেন স্থানীয়রা।

  • সর্বশেষ