শিরোনাম
◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার ◈ দ্রুত ঋণের নামে লোন অ্যাপের ফাঁদে সর্বস্বান্ত, ৩৫০০ টাকার ঋণে গুনতে হলো ১০ হাজার

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০২:৫৫ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গের নির্বাচন: সোনামসজিদ স্থলবন্দরে ২ দিন আমদানি-রফতানি বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ও শুক্রবার (২৪ এপ্রিল) এই দুই দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি বাণিজ্য।

মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার ভারতের বিধান সভা নির্বাচন ও আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ২ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি বাণিজ্য। শনিবার (২৫ এপ্রিল) থেকে বন্দরের কার্যক্রম আবারও শুরু হবে।

তবে ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকায় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানায় সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন।

  • সর্বশেষ