শিরোনাম
◈ গলায় ইট বেঁধে কুকুর নদীতে নিক্ষেপ: প্রধানমন্ত্রীর নির্দেশের পর অভিযুক্ত গ্রেপ্তার ◈ ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ‘পূর্ণ শক্তি প্রয়োগ হলে অস্তিত্বই থাকবে না’ ◈ ভারতের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লে সেটা হবে আমা‌দের জন‌্য স্পেশাল: আয়ারল‌্যান্ড অধিনায়ক ◈ চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেল বাংলাদেশ ◈ সিগারেট খেতে নিষেধ করায় ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি (ভিডিও) ◈ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর ◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার ◈ আমি প্রথম বলির পাঁঠা, কিন্তু শেষ নই, এরপর একে একে সবাই টার্গেট হবেন: মাহফুজ আলম ◈ বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহ্‌দী আমিন ◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ১০:১৩ রাত
আপডেট : ১৭ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামপালে সরকারি খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ, উপজেলা প্রশাসনের অভিযানে স্বাভাবিক হলো পানি প্রবাহ

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলায় সরকারি খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন। প্রশাসনের এ অভিযানে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পানি প্রবাহ স্বাভাবিক হওয়ায় স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ঝনঝনিয়া-নালিয়ার খালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী।

অভিযান চলাকালে দেখা যায়, খালের ওপর অবৈধভাবে মাটি ফেলে বাঁধ নির্মাণ করে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। এতে খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি আশপাশের কৃষিজমিতে সেচ ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। একই সঙ্গে জলাবদ্ধতা, পরিবেশগত ভারসাম্যহীনতা এবং স্থানীয় জীববৈচিত্র্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছিল।

প্রশাসনের উপস্থিতিতে অবৈধ বাঁধ কেটে অপসারণ করা হলে খালের পানি দ্রুত স্বাভাবিক গতিতে প্রবাহিত হতে শুরু করে। এতে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, সরকারি খালে অবৈধভাবে বাঁধ দিয়ে পানি প্রবাহে বাধা সৃষ্টি করা হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, “খালটি এলাকার কৃষি উৎপাদন, পানি নিষ্কাশন ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধ বাঁধ অপসারণের মাধ্যমে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা হয়েছে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ যদি সরকারি খাল, নদী বা জলাশয়ে অবৈধভাবে বাঁধ নির্মাণ কিংবা দখলদারিত্বের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান চলাকালে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এলাকাবাসী প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খালের পানি চলাচল স্বাভাবিক হওয়ায় কৃষিকাজে সুবিধা হবে এবং জলাবদ্ধতা সমস্যাও কমবে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, সরকারি খাল ও জলাশয় রক্ষায় নিয়মিত মনিটরিং ও দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হলে পরিবেশ রক্ষা, কৃষি উন্নয়ন এবং জনস্বার্থ নিশ্চিত করা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়