শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ১০:০৮ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উজিরপুরে ডোপ টেস্টে তিন পুলিশ সদস্য পজিটিভ, মাদকমুক্ত বাহিনী গঠনে শুদ্ধি অভিযানে জোর

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল): বরিশালের উজিরপুর মডেল থানার তিন পুলিশ সদস্য ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন। এ ঘটনায় জেলা পুলিশ প্রশাসনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকমুক্ত পুলিশ বাহিনী গঠনে চলমান শুদ্ধি অভিযানের মধ্যেই এমন ঘটনা সামনে আসায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, জেলার প্রতিটি থানার সদস্যদের পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে। এর অংশ হিসেবে গত ১৭ ও ১৮ এপ্রিল উজিরপুর মডেল থানার সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় তিন জন কনস্টেবলের শরীরে মাদকের উপস্থিতি ধরা পড়ে।

তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। প্রাথমিক ফল যাচাইয়ের জন্য তাদের ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে পুনরায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ডোপ টেস্টে পজিটিভ আসার পর ওই তিন সদস্যকে বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রাখা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

Advertisement

এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা পুলিশের একাধিক সূত্র জানায়, জেলার ১০টি থানার সব সদস্যকে ধাপে ধাপে ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে মাদক সংশ্লিষ্টতা রোধে এ ধরনের উদ্যোগ ইতিবাচক। তবে এর ধারাবাহিকতা ও স্বচ্ছতা বজায় রাখাই হবে বড় চ্যালেঞ্জ।

  • সর্বশেষ