শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০৭:০১ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাপপ্রবাহে দগ্ধ রাজশাহী, মৌসুমের সর্বোচ্চ ৪০° সেলসিয়াস রেকর্ড

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: তীব্র তাপপ্রবাহে পুড়ছে উত্তরাঞ্চলের জনপদ রাজশাহী। চলতি মৌসুমে প্রথমবারের মতো ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে রাজশাহী আবহাওয়া অফিস, যা এ বছরের সর্বোচ্চ।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। একই দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় আপেক্ষিক আর্দ্রতা নেমে আসে ২৯ শতাংশে, ফলে গরমের তীব্রতা আরও বেড়ে যায়।

ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধিতে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রিকশাচালক, দিনমজুর ও নির্মাণ শ্রমিকদের প্রখর রোদে কাজ করতে গিয়ে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ দশমিক ২ ডিগ্রি। পরদিন ২১ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়ায় ৩৯ দশমিক ৫ ডিগ্রিতে, তবে সর্বনিম্ন তাপমাত্রা অপরিবর্তিত ছিল। একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ৩ ডিগ্রি।

তীব্র গরমে সড়কে মানুষের উপস্থিতিও কমে গেছে। অটোচালক কবির হোসেন বলেন, “রোদের মধ্যে রিকশা চালানো কঠিন হয়ে পড়েছে। গরম আর তাপে সড়কে টেকা দায়। অনেক সময় অলস বসে থাকতে হচ্ছে।”

এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের ইনচার্জ রহিদুল ইসলাম জানান, বিকেল ৩টায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ।

তাপপ্রবাহ অব্যাহত থাকলে জনজীবনে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছেন।

  • সর্বশেষ