শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ৮৩৫ লিটার তেল পাচারকালে আটক, ১ লক্ষ টাকা জরিমানা

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরে মেসার্স্ ফারুক এন্টারপ্রাইজ বিশিষ্ঠ রড, সিমেন্ট, টিনব্যাবসায়ী মোঃ ফারুক মিয়া স্বত্বাধিকারী বাবর ফিলিং স্টেশন বয়রা শেরপুর। ২২ এপ্রিল বুধবার শেরপুর শহরের মেসার্স বাবর ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে অবৈধ ভাবে জ্বালানি তেল পাচার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারার একটি মামলায় ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং পাচারকৃত তেল জব্দ করা হয়।

জব্দকৃত ৮৩৫ লিটার তেল উন্মুক্ত পদ্ধতিতে সরকার নির্ধারিত দামে উপস্থিত জনসাধারণের মধ্যে মোট ৯৬০২৫/- (ছিয়ানব্বই হাজার পঁচিশ) টাকায় বিক্রয় করা হয়। এ বিষয়ে শেরপুরে মেসার্স্ ফারুক এন্টারপ্রাইজ বিশিষ্ঠ রড,সিমেন্ট, টিনব্যাবসায়ী মোঃ ফারুক মিয়া স্বত্বাধিকারী বাবর ফিলিং স্টেশন বয়রা শেরপুর । তার সাথে কথা হলে তিনি জানান একলক্ষ টাকা জরিমানা করা একোন বিধান আছে কিনা আমার জানা নেই। কর্মচারিরা এ অন্যায় কাজটি করলে তার শাস্তি দায়ভার গ্রহন করা কতটুকু যৌক্তিক আমি জানি না। তবে একলক্ষ টাকা জরিমানা করা এটা আমার প্রতি অন্যায় করা হয়েছে।

এ সময় উপস্থিত জনসাধারণকেও অপ্রয়োজনে তেল ক্রয় করে অবৈধভাবে মজুত করতে নিরুৎসাহিত করা হয় এবং জ্বালানি তেলের যে কোন অবৈধ মজুত,পরিবহন ও বিক্রয়ে জেলা প্রশাসনের সতর্ক ও কঠোর অবস্থানের কথা অবগত করা হয়।

  • সর্বশেষ