শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় একই পরিবারের শিশুসহ ৪ জনকে গলাকেটে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় ৩জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা ও হাসুয়া উদ্ধার করা হয়েছে। এ হত্যা কান্ডে চাচাতো ভাই, ভাগ্নে ও ভগ্নীপতি সহ ৬জন অংশ নেয়।

আজ বুধবার দুপুর ২টা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন- নিহত হাবিবুর রহমানের ভাগিনা সবুজ রানা এবং ভগ্নিপতি শহীদুল ইসলাম ও তার ছেলে শাহিন মন্ডল।

পুলিশ সুপার বলেন-  জমিজমা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৪জনকে পরিকল্পিত ভাবে

নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ডে ৬জন অংশ নেয়। এরমধ্যে নিহত হাবিবুর রহমানের ভাগিনা সবুজ রানা এবং ভগ্নিপতি শহীদুল ইসলাম ও তার শাহিন মন্ডল।

তিনি বলেন- বাড়ির মালিক নমির উদ্দিন এর এক ছেলে হাবিবুর রহমান ও ৫মেয়ে। ছেলেকে ১৩ বিঘা জমি এবং প্রত্যেক মেয়েকে ১০ কাঠা করে জমি লিখে দেন তিনি। মেয়েরা কেন জমি কম পাবে এ নিয়ে প্রায় দ্বন্দ্ব হতো। এই জমি নিয় বিরোধে ৪জনকে হত্যা করা হয়েছে।

তবে হত্যার দুই দিন আগে কিলিং মিশনের পরিকল্পনা করে ভাগ্নে সবুজ ও শহীদুল ইসলাম। হাবিবুরের পরিবারকে নিমুল করতে হবে। সে মোতাবেক ভাগিনা সবুজ আগে থেকে গোপনে হাবিবুরের বাড়িতে ছিলো। প্রতিদিনের মতো হাবিবুর পরিবার নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

সোমবার রাত ১১ টার দিকে সবুজ বাড়ির দরজা খুলে দেয়। এরপর শহিদুল ও তার ছেলে শাহিন সহ ৫ জন বাড়িতে প্রবেশ করে। শুরুতে হাবিবুরকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়। পাশের ঘরে থাকা তার স্ত্রী ও সন্তানদের নৃশংস ভাবে জবাই করে হত্যা করা হয়। রাত ১১ টা থেকে ১ টা পর্যন্ত এ হত্যা কান্ড ঘটানো হয়। ঘটনার পর ৫জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়। তবে সবুজকে ব্যাপক জিজ্ঞাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে। তার দেয়া তথ্যে রাতেই হত্যার কাজে ব্যবহৃত হাসুয়া শাহিনের বাড়ির সামনের ঝোপ থেকে উদ্ধার করা হয়। তার দেয়া তথ্যে শহিদুল ও তার ছেলে শাহিন মন্ডলকে গ্রেফতার করা হয়।

এছাড়া আজ দুপুরে বাড়ির পাশে একটি পুকুর শুকিয়ে সেখান থেকে ছোরা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এ ঘটনার সাথে আরো যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, সোমবার রাতে জেলার নিয়ামতপুর থানার বাহাদুরপুর গ্রামে একই পরিবারে চারজনকে জবাই করে নৃশংস ভাবে হত্যা করা হয়।

নিহতরা হলেন, হাবিবুর রহমান, তার স্ত্রী পপি, ছেলে পারভেজ ও মেয়ে সাদিয়া।

  • সর্বশেষ