শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০৬:৪৪ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মাহবুব সৈয়দ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় করার লক্ষ্যে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও পুলিশের একটি দলের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব।

এসময় ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়া ও টেকপাড়ায় ৬ টি বাসা-বাড়ির  অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় করার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, তিতাস গ্যাস নরসিংদীর(ব্যবস্থাপক)প্রকৌশলী মোহাম্মদ আহমদ উল্লাহ।

এই সময় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস নরসিংদীর ঘোড়াশাল জোনাল ( বিক্রয়) আব্দুল্লাহ আল মামুন। জরুরি গ্যাস ঘোড়াশাল(ব্যবস্থাপক) প্রকৌশলী এস এম ফজলুল হক।

  • সর্বশেষ