শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৯:৫৪ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎বুড়িমারী স্থলবন্দরে চার দিন নীরবতা, কারণ ভারতের নির্বাচন

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট প্রতিনিধি : ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবস্থিত বুড়িমারী স্থলবন্দর দিয়ে টানা চার দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতের চ্যাংড়াবান্ধা ও কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

‎১৯ এপ্রিল রবিবার থেকে ২২ এপ্রিল বুধবার পর্যন্ত সীমান্ত দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকবে। মূলত ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় নির্বাচনের ভোটগ্রহণ ও আনুষঙ্গিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় বন্দরে পণ্য খালাস ও আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।

বুড়িমারী স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) ও দেশটির কাস্টমস কর্তৃপক্ষ নির্বাচনের সময় কড়া নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছে। এরই অংশ হিসেবে চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশন দিয়ে পণ্য চলাচল সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধ জানানো হয়

‎​বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পরিদর্শক সাইফুল ইসলাম জানান, ভারতীয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী চার দিন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই সময়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত (ইমিগ্রেশন) স্বাভাবিক থাকার কথা রয়েছে, যদি না কোনো বিশেষ নিষেধাজ্ঞা জারি হয়।

‎টানা চার দিন বন্দর বন্ধ থাকার ঘোষণায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত পণ্যবাহী ট্রাক বুড়িমারী বন্দরে আটকা পড়ার সম্ভাবনা রয়েছে। এতে ব্যবসায়ীদের কিছুটা ক্ষতির আশঙ্কা থাকলেও নির্বাচনের কারণে উভয় দেশের সীমান্ত নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

‎​উল্লেখ্য, বুড়িমারী স্থলবন্দর দিয়ে মূলত পাথর, কয়লা ও বিভিন্ন রাসায়নিক পণ্য আমদানি হয় এবং বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত খাদ্য ও অন্যান্য পণ্য রপ্তানি হয়ে থাকে।

  • সর্বশেষ