শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৯:২৮ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরের সাংবাদিক হুমায়ুন কবির ঢাকায় অজ্ঞান পার্টির খপ্পরে, হাসপাতালে চিকিৎসাধীন

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানবজমিন ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমির জীবননগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক হুমায়ুন কবির ঢাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গুরুতর অসুস্থ হয়েছেন।

জানা যায়, রবিবার দুপুরে তিনি ঢাকার ধোলাইখালে চাচার বাড়ি থেকে জীবননগরে ফেরার পথে অজ্ঞান পার্টির কবলে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা তাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে চলে যায়।

পরে ঢাকার মাজার রোড এলাকায় অসুস্থ অবস্থায় পৌঁছানোর পর তিনি অজ্ঞান হয়ে পড়েন। তার ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ কল রেকর্ড দেখে স্থানীয় এক ব্যবসায়ী মারফতের সঙ্গে যোগাযোগ করা হয়। মারফত বিষয়টি হুমায়ুন কবিরের ভাই আলমকে জানালে তিনি দ্রুত ব্যবস্থা নেন এবং তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে তিনি রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

আজ সকালে আলম ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ছোট ভাইয়ের কাছে পৌঁছেছেন বলে জানান। তিনি বলেন, খবর পেয়ে তিনি ঢাকায় অবস্থানরত সাংবাদিক শফিকুল ইসলামসহ আত্মীয়স্বজনদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করেন।

আলম আরও জানান, অজ্ঞান পার্টির সদস্যরা হুমায়ুন কবিরের কাছ থেকে কিছু নিতে পারেনি। তবে তার হাতে ইনজেকশনের চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে এখনো তার জ্ঞান ফেরেনি।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন  জীবনকে প্রেস ক্লাবের সভাপতি,সম্পাদকসহ সাংবাদিক ও সচেতন মহল। ঢাকায় অজ্ঞান পার্টির তৎপরতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেছেন তারা।

  • সর্বশেষ